Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আওয়ামী লীগের ‘এক দফা’ শেখ হাসিনার অধীনে নির্বাচন

admin • 12 Jul 2023, 08:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগের ‘এক দফা’ শেখ হাসিনার অধীনে নির্বাচন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক স্বপ্ন মারা গেছে, আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা, সংবিধান সম্মত নির্বাচন। আমাদের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন।

বুধবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির খবর জানেন, তাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না। বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তারা শেখ হাসিনাকে হিংসা করে। শেখ হাসিনার অপরাধ উন্নয়ন করেছেন। শেখ হাসিনার অপরাধ ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়বেন।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন নয়াপল্টনের কাদা–পানিতে আটকে গেছে। তাদের এক দফার স্বপ্ন বর্ষার পানিতে আটকে গেছে।

তিনি বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও এক দফা—সংবিধান সম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। কাউকে বাধা দেব না। ’

বিদেশিদের উদ্দেশ্য করে কাদের বলেন, ‘আপনারা চান অবাধ, সুষ্ঠু নির্বাচন। আমাদেরও লক্ষ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। ’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড.আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।