Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আওয়ামী লীগকে নির্বাচনে চায় না ইসলামী আন্দোলন

admin • 05 Oct 2024, 11:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগকে নির্বাচনে চায় না ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশ নিতে না পারে, সেই দাবি জানিয়েছি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। শনিবার (৫ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

 

ইসলামী আন্দোল আমির বলেন, স্বৈরাচার যারা নাকি খুনি, ফ্যাসিস্ট, তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, সেটা আমরা উপদেষ্টাদের বলেছি। তাদের সঙ্গে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি। দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি।

 

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা পিআর সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। জাতীয় সরকার যেটা আমরা বলি, সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে। ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি সংসদে দায়িত্ব পালন করবে। এ পদ্ধতির কথা আমরা বলেছি।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ৫ আগস্ট স্বাধীন হয়েছে বহু রক্ত বহু জানের বিনিময়ে। আপনার যে ম্যান্ডেট বা জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনাদের তো কোনো দুর্বলতা নেই, তাহলে কেন খুনি এবং দেশের টাকা পাচারকারীরা দেশ থেকে পালাল, সেটা আমার বোধগম্য না। এটা জাতি জানতে চায়। জাতি এটা মানতে চায় না। আপনাদের দুর্বলতা প্রকাশ পায়। আপনাদের উচিত হবে খুনি, টাকা পাচারকারীদের আটকে তাদের শাস্তি নিশ্চিত করা।

 

প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।