Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

আইনজীবীর বাগান থেকে বাঁশ কেটে নেয়ার অভিযোগ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
আইনজীবীর বাগান থেকে বাঁশ কেটে নেয়ার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খালেকুজ্জামানের বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী রবিউল হকের বিরুদ্ধে।
উপজেলার চাপড়ার ইউনিয়নের উত্তরমিরপুর গ্রামে বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী রবিউল হক অ্যাডভোকেট খালেকুজ্জামানের বাঁশ বাগান থেকে ১০ থেকে ১৫ টি বাঁশ রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় ১০ থেকে ১৫ টি বাঁশ কেটে রাতের অন্ধকারে কেটে পাশের একটি জলাশয় ফেলে রেখে যায় ও কিছু বাশ  পার্শ্ববর্তী রবিউল হকের গোয়াল ঘরে পাওয়া যায়।
ভুক্তভোগী খালেকুজ্জামান বলেন রবিউল হক  তা বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন রকম হয়রানি ও হেনস্তা করে। এদিন আমার অনুমতি ছড়াই আমার বাঁশবাগান থেকে ১০ থেকে ১৫ টি বাস কেটে নিয়ে যায়। আমি ঢাকাতে অবস্থান করাই বিষয়ে আমি অবগত ছিলাম না প্রিয় সজন আমাকে বিষয়টা জানায়।
আমার আত্মীয়-স্বজন তার কাছে জানতে গেলে তার ভাই সহ কয়েকজন আমার আত্মীয় স্বজনের উপরে মার মুখী হয। ঘটনার জড়িত  রবিউল হক বলেন, যে বাঁশের ঝার আছে এতে করে আমাদের ঘরের চালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমি বাধ্য হয়ে এগুলো কেটে দিয়েছি। কিন্তু রাতের অন্ধকারে বাঁশ কাটার বিষয়টি অপরাধ কিনা এমন বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে বারবার কল করা হয়েছে তিনি কল রিসিভ করেননি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।