Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

আইনজীবীকে থাপ্পড় দিতে চেয়ে ক্ষমতা হারালেন বিচারপতি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আইনজীবীকে থাপ্পড় দিতে চেয়ে ক্ষমতা হারালেন বিচারপতি

আদালতের কার্যতালিকায় অনিয়মের অভিযোগ দিতে গেলে আইনজীবীকে থাপ্পড় মেরে পুলিশে দেওয়ার হুমকি দেন বিচারপতি। এতে বিচারকক্ষে শুরু হয় আইনজীবীদের হট্টগোল। এমন পরিস্থিতিতে এজলাস ত্যাগ করেন বিচারপতি। পরে অভিযোগ দিলে ওই বিচারপতির বিচারিক ক্ষমতা কেড়ে নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বিচারিক ক্ষমতা হারানো বিচারপতির নাম আতাউর রহমান খান। জানা যায়, আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মামলার শুনানির শুরুতে মেনশনের সময় আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান আদালতে বলেন, মাননীয় আদালত আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমত দৈনিক কার্যতালিকায় দেননি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।

 

উত্তরে বিচারপতি আতাউর রহমান খান ওই আইনজীবীর প্রতি ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে, আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে? আমার এজলাস থেকে বের হও, বেয়াদব। তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেব।

 

এ সময় বিচারকক্ষে আইনজীবী বলেন, আমি তো শুরুতে অ্যাপোলজি চেয়ে আপনার কাছে বিষয়টি উপস্থাপন করছি। মাই লর্ড আপনি এভাবে আচরণ করতে পারেন না।

 

জবাবে, বিচারপতি আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আইনজীবীরা আদালত কক্ষে হট্টগোল, হৈ চৈ শুরু করলে এজলাস ত্যাগ করেন বিচারপতি আতাউর রহমান খান।

 

ঘটনার পর প্রধান বিচারপতির কাছে আইনজীবীরা অভিযোগ দিলে ওই বিচারপতির বিচারিক ক্ষমতা কেড়ে নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার স্থানে বিচারপতি কাজী জিনাত হককে বেঞ্চের দায়িত্ব দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

পরে ব্যারিস্টার আশরাফ সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।