Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জেলার খবর

অ্যাসিড পুশ করে স্বামীকে হত্যা, স্ত্রীসহ পরকীয়া প্রেমিক আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অ্যাসিড পুশ করে স্বামীকে হত্যা, স্ত্রীসহ পরকীয়া প্রেমিক আটক

যশোরে ইঞ্জেকশনের মাধ্যমে অ্যাসিড পুশ করে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে অভিনব কৌশলে স্বামীকে হত্যা করেছে তার স্ত্রী বলে অভিযোগে পাওয়া গেছে।

 

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার পর পরিকল্পিতভাবে প্রথমে ঘুমের ওষুধ সেবন করে অচেতন করে ফেলে স্বামীকে। এরপর মোবাইলের ব্যাটারি থেকে সিরিঞ্জের মাধ্যমে এসিড বের করে স্বামীর বাম হাতের শিরার ভেতর পুশ করে। কিছু সময়ের মধ্যেই স্বামী মারা যান।

 

পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেন স্ত্রী। তবে শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে তাদের দুইজনকেই আটক করা হয়েছে।

 

পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ ও র‌্যাব এসব তথ্য জানায়।

 

নিহত জহির হাসান গাজী বকচর হুসতলা এলাকার মৃত হোসেন আলী গাজীর ছেলে। শান্তা কিন্ডারগার্ডেনের ২য় তলায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। আটক স্ত্রী একই এলাকার মৃত শেখ ওমর আলীর মেয়ে ও আটক প্রেমিক শংকরপুরের রবিউল।

 

স্ত্রীকে আটকের পর বুধবার দুপুর আড়াইটায় কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান অন্যদিকে প্রেমিককে আটকের পর বিকেল চারটায় র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

 

তাদের তদন্তে উঠে এসেছে পরকীয়ার জেরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। এক পর্যায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

এদিকে, এ ঘটনায় নিহতের ভাই গাজী শাহনেওয়াজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটকের পরে আসামিরা ঘটনার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত মোবাইল ও মেবাইলের সেই ভাঙা ব্যাটারি, ইনজেকশনে সিরিঞ্জ, ঘুমের ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুপন কুমার সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।