Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান আটক

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা এবং তার সহযোগী আলমগীর মীরকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। আটককৃতরা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শামসুল আরেফীন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ দিন দুপুরে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা এবং তার সহযোগী আলমগীর মীরকে আটক করা হয়।

তিনি আরো বলেন, জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও দুটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

 

উদ্ধারকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।