Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

admin • 28 Nov 2024, 07:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘড়া এলাকা থেকে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান দেশীয় এলজি পিস্তল উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুমউদ্দিন চৌধুরী জানান, মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিক্তিতে বিকাশ গ্রুপের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

চক্রের এই তিন সদস্য শ্রীনগরের বাঘড়া এলাকার আলোচিত বিকাশ গ্রুপের সদস্য তাদের বিরুদ্ধে এলাকায় হত্যা-রাহাজানি ও জমি দখল সহ নানা অভিযোগে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।