Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেল সন্তানরা,উদ্ধার করলো পুলিশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেল সন্তানরা,উদ্ধার করলো পুলিশ

গাজীপুর সদর উপজেলার একটি জঙ্গল থেকে সাকিব আলী সরদার নামে এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। তার সন্তানরা তিনদিন আগে তাকে জঙ্গলে ফেলে যায় বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধ সাকিব আলী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জঙ্গলে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই বৃদ্ধের সন্তানরা তাকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি. কে. বাড়ি নামক একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে রাজি হয়নি। পরে সন্তানরা তাকে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এরপর তিনদিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।