Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অসহায় ভ্যান চালকের পাশে দাঁড়ালো নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন

admin • 18 Dec 2022, 05:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অসহায় ভ্যান চালকের পাশে দাঁড়ালো নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন

কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর গ্রামের অসহায় ভ্যান চালক কালামের পাশে দাঁড়ালেন নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন।

 

রোববার ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে একটি ভ্যান কিনে দেওয়া হয়েছে। গত ১০ ডিসেম্বর ভ্যান চুরি হওয়ায় ভ্যান চালক দিশেহারা হয়ে পরেছিলেন।

ভ্যান চালক কালাম জানান, গত ১০ ডিসেম্বর কুষ্টিয়া থেকে মাল আনতে গেলে তার আয়ের একমাত্র উৎস পাখি ভ্যান চুরি হয়ে যায়। তারপর থেকে পরিবারের ৭ সদস্যর সংসার নিয়ে তিনি দিশেহারা হয়ে পরেন। আত্মীয় ও প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে না খেয়ে চলছিল তার সংসার।

 

এরই মাঝে বিভিন্ন গণমাধ্যমে তার অসহায়ত্বের সংবাদ দেখে নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন এর সালমা আক্তার ও শরিফুল ইসলাম বিপ্লব রোববার তার একটি পাখি ভ্যান কিনে দিয়েছেন। কথা বলতে গিয়ে তার দুচোখ বেয়ে পানি গড়াতে থাকে। তিনি বলেন আজ থেকে আবার স্ত্রী সন্তান ও মাকে নিয়ে সুন্দর ভাবে দিনযাপন করতে পারবেন।

 

এসময় নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সালমা আক্তার, ব্যবসায়ী ও সমাজসেবক শরিফুল ইসলাম বিপ্লব,দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি লিপু খন্দকার,বিজয় টিভির প্রতিনিধি তানভীর লিটন, যুবলীগ নেতা সুজন আলী পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।