Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অশ্রুজলে উদ্যোক্তার বিদায়,কুমারখালীর নতুন ইউএনও মাহবুবুল হক

admin • 10 Dec 2023, 07:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অশ্রুজলে উদ্যোক্তার বিদায়,কুমারখালীর নতুন ইউএনও মাহবুবুল হক

কুষ্টিয়ার কুমারখালীতে ২৪ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসেবে যোগদান করলেন মো. মাহবুবুল হক। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

 

সেসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত ও ইউএনও কার্যালয়ের স্টাফরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। তিনি যশোর ঝিকরগাছার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৩ তম বিসিএস ( প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন।

 

এরআগে গত শনিবার সন্ধায় দুচোখের জল ঝরিয়ে কুমারখালী থেকে বিদায় নেন ২৩ তম ইউএনও বিতান কুমার মন্ডল। সেসময় ইউএনও কার্যালয়ের স্টাফ ও বিভিন্ন সুধিজন আবেগ হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি রদবদল হিসেবে রোববার ঝিকরগাছার ইউএনও হিসেবে যোগদান করেন।

 

জানা গেছে, ২০২১ সালের ১১ জুলাই ২৩ তম ইউএনও হিসেবে কুমারখালীতে যোগদান করেন বিতান কুমার মন্ডল। যোগদানের পরেই তিনি ঐতিহ্যের পর্যটনে সমৃদ্ধ ও সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার প্রাণকেন্দ্র কুমারখালী উপজেলাকে উদ্ভাবনের মাধ্যমে উন্নয়ন ঘটানোর লক্ষে নিরলস কাজ করেছেন।

 

উপজেলার বিভিন্ন এলাকার পথেপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় দুই শতাধিক উদ্যোক্তা ও তাঁদের উৎপাদিত পণ্য একই প্লাটফরমে নিয়ে এসেছেন। এসকল উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য বিকিনিকির মাধ্যমে একদিকে যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করে চলেছেন।

এছাড়াও নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি, তাঁদের তৈরিকৃত পণ্য এবং কার্যক্রম প্রচার ও প্রসার, সামাজিকভাবে মর্যাদালাভ ও স্বীকৃতিসহ নানাবিদ লক্ষে নানামুখী উদ্যোগ গ্রহন করেছেন তিনি। তারমধ্যে রয়েছে উদ্যোক্তাদের পণ্য, ছবি ও ঠিকানা সম্বলিত অ্যাপস ও ম্যাপস এবং লিপলেট তৈরি, প্রশিক্ষণ কর্মসূচি, প্রয়োজনবোধে সহজ শর্তে ঋণ, উদ্যেক্তা মেলা, উঠান বৈঠক, পরিদর্শন, ফেসবুক পেইজ, ওয়েবসাইড, হোয়াটসআপ ও মেসেঞ্জার গ্রুপ, ইউটিউব ইত্যাদি। এসকল উদ্যোগের কারণে উপজেলাবাসী তাকে উদ্যোক্তাদের উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। অসহায় শিক্ষার্থী ও মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক ইউএনও হিসেবেও ছিলেন সুপরিচিত।

 

জানতে চাইলে সদ্য বিদায়ী ইউএনও বিতান কুমার মন্ডল দুচোখের জল ছেড়ে দিয়ে বলেন, পদ্মা ও গড়াই নদী দ্বারা বেষ্টিত সাংস্কৃতিক জনপদ ও সম্ভাবণাময় কুমারখালীতে নিজেকে আত্মনিয়োগ করতে পেরে আমি খুবই খুশি। বদলিজনিত কারণে ছেড়ে যাচ্ছি, তবে হৃদয়ে চিরদিন থাকবে কুমারখালীর মাটি ও মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।