Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

অল্পের জন্য রক্ষা পেলেন সানি লিওন!

admin • 05 Feb 2023, 08:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অল্পের জন্য রক্ষা পেলেন সানি লিওন!

মনিপুরের ইস্ফলে ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনের। তবে রোববার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া এই শো এর একদিন আগে বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো ইস্ফল শহর। এটি সানি লিওনের থাকার হোটেল ও শো এর জায়গা থেকে মাত্র ১০০ মিটার দুরত্বে অবস্থিত।

ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, এই ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে এ দুর্ঘটনায় সানি লিওন ভয় পেয়ে গিয়েছিলেন।আরও জানা গেছে, এই ফ্যাশন শো যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই অঞ্চলেই শনিবার (৪ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মূলত এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ইস্ফলের হাত্তা কাংজেইবুং এলাকায়। এখন পর্যন্ত কেউ বা কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।সানি লিওন বর্তমানে ‘কোটেশন গ্যাং’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।