Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অর্থ আত্মসাতের মামলায় যুব মহিলা লীগ নেত্রী আটক

admin • 22 Feb 2024, 08:46 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অর্থ আত্মসাতের মামলায় যুব মহিলা লীগ নেত্রী আটক

পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম (২৬) ও তার স্বামী ওবায়দুল্লাহকে আটক করেছে পুলিশ। যুবলীগ নেতার করা অর্থ আত্মসাতের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

 

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রতারণা মামলায় বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একই জেলার আটঘড়িয়া উপজেলা যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুর করা মামলায় পাবনা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার বাদী মনিরুজ্জামান বাবু বলেন, মিম ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তিকে তার দুলাভাই হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে তারা আমার কাছ থেকে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেয়। দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। পরে পাওনা টাকা ফেরত দেবেন না বলে আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখায়।

 

তিনি আরও বলেন, মিম ও ওবায়দুল্লাহ আমাকে প্রতারণার জালে ফেলে টাকা আত্মসাৎ করেছে। নিরুপায় হয়ে একপর্যায়ে আমি গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।