প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির উন্নতির জন্য অর্থনৈতিক উন্নতির সাথে খেলাধুলার উন্নতিও খুব জরুরি। শেখ কামাল দেশের ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে ছিলেন নিবেদিতপ্রাণ। মুক্তিযুদ্ধেও তিনি রাখেন সাহসী ভূমিকা।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আট ক্যাটাগরিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে দেশের খেলাধুলা ও সংস্কৃতি উন্নয়নে শেখ কামালের অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, শেখ কামাল আর তিনি একত্রে বেড়ে উঠেছেন, মানবিক গুণে গুণান্বিত শেখ কামাল সাদামাটা জীবনযাপন করতেন। উপস্থিত বক্তৃতা, গানে ছিল তার দক্ষতা। বন্ধুবৎসল ছিলেন শেখ কামাল।
ভাইয়ের সাথে নিজের নানা স্মৃতি তুলে ধরেন তার বড় বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





