Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই!

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই!

মারা গেছেন জনপ্রিয় কৌতুক ঘরনার অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

 

পোস্টে তিনি লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাউদ্দিন লাল নানা ইন্তেকাল করেছেন, সবাই উনার আত্মার মাগফেরাত কামনা করবেন।’

 

এদিকে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় হঠাৎ অসুস্থ হলে এ অভিনেতার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছি যে তিনি মারা গেছেন।

 

আলাউদ্দিন লাল ২০০৮ সাল থেকে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। বিভিন্ন ধারাবাহিক নাটক ও একক নাটকে অভিনয় করেছেন এবং তার অভিনয় ক্ষমতার জন্য প্রশংসিত হয়েছেন।

 

তিনি কৌতুক এবং সিরিয়াস উভয় ধরনের চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করেন। তার অভিনয়ের স্টাইল এবং সংলাপ বলার ধরন আলাদা এবং দর্শকদের মধ্যে জনপ্রিয়। তার ক্যারিয়ারে তিনি বিভিন্ন পুরস্কারও অর্জন করেছেন। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।