Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

গাজীপুরের কাপাসিয়ায় অভাবের তাড়নায় দুই সন্তানের জনক মোমেন সরকার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

মোমেন সরকার উপজেলার বড়হর গ্রামের আলম সরকারের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন। নিহতের দুটি শিশুসন্তান একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

   

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত সংসারের অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।

 

অটোরিকশা চালিয়ে সংসারের খরচা মেটাতে না পেরে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা করে সংসার চালাত বলে জানান তার স্বজনরা। এরই পরিপ্রেক্ষিতে মোমেন সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।

 

কাপাসিয়া থানার এসআই একরামুল হক  গনমাধ্যমকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।