Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে শিশুসহ গ্রেপ্তার ৬

admin • 13 Nov 2024, 10:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে শিশুসহ গ্রেপ্তার ৬

বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এর মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু।

 

আজ বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মাটাইন গ্রামের আনন্দ সূত্রধর (৫৩), প্রসেনজিৎ সূত্রধর (২৮), ভানু রানী (৪৬), প্রীতি সূত্রধর (২০)। নড়াইলের নড়াইল উপজেলার ধুন্দা গ্রামের আব্দুল জব্বার (২৯) ও একই উপজেলার বড়কালীন গ্রামের রিনা খাতুন (৪৫)।

 

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর ছিল কয়েকজন নারী-পুরুষ ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাবে। এমন খবরে বিজিবির ক্যাম্পের একটি দল  ধান্যখোলা গ্রামের পূর্বপাড়া নামক স্থানে অবস্থান করেন। এসময় ৬ বাংলাদেশি ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।