Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

অবৈধভাবে বালু উত্তোলন, ৭ মাহিন্দ্র গাড়ী আটক করে থানায় দিল শিক্ষার্থীরা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অবৈধভাবে বালু উত্তোলন, ৭ মাহিন্দ্র গাড়ী আটক করে থানায় দিল শিক্ষার্থীরা

জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে বালু কেটে নিয়ে যাওয়ার সময় ৭ মাহিন্দ্র গাড়ি আটক করে থানায় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বালু কেটে নিয়ে যাচ্ছিল একটি প্রভাবশালী বালু খেকো মহল, তবে উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরাই ঘটনাস্থলে গিয়ে গাড়ি আটক করে।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টা দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের খানপাড়া প্রতাপঝগড়ী এলাকায় গাড়ি আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭ মাহিন্দ্র গাড়ি জব্দ করে থানায় আনে।

মেলান্দহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাশরাফি ও ফাহিম হাসান লাদেন বলেন,'দীর্ঘদিন ধরেই ভোর সকাল থেকে প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু কেটে নিয়ে যাচ্ছিল একটি মহল।

এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানালেও তারা ব্যবস্থা নিতে পারেনি। গতরাতে পরামর্শ করে আমরা শিক্ষার্থীরা সকাল ৮টা দিকে ঘটনাস্থলে যেয়ে ৭টি গাড়ি জব্দ করে এসিল্যান্ডকে জানাই। এসময় গাড়ির সঙ্গে থাকা লোকজন আমাদের হুমকি দিয়ে পালিয়ে যায়।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো নেতা বা কারো সুপারিশে যাতে গাড়ীগুলোকে না ছাড়া হয়। এবার দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে অবৈধভাবে কেউ আর বালু তোলার সাহস না পায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। বালুসহ ৭টি গাড়ি জব্দ করে মেলান্দহ থানায় রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর বলেন, ৭টি গাড়ী জব্দ করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।