Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
ক্রিকেট খেলাধুলা

অবশেষে বিশ্বকাপে জয়ের কারণ জানালেন সাকিব

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
অবশেষে বিশ্বকাপে জয়ের কারণ জানালেন সাকিব

অবশেষে চলতি বিশ্বকাপে স্বস্তির জয় পেলো বাংলাদেশ। অষ্টম রাউন্ডে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। এতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বেঁচে রইলো লাল-সবুজ জার্সিধারীদের।

   

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে দারুণ জয়ের অন্যতম কারিগর সাকিব আল হাসান। হাত ঘুরিয়ে ১০ ওভারে ৫৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। আর ব্যাট হাতে ৬৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন দেশসেরা ক্রিকেটার।

   

মূলত সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্যে হাজারো সমালোচনার মধ্যেও জয় পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এসময় পুরস্কার বিতরণী মঞ্চে জয়ের কারণও জানিয়েছেন তিনি।

   

সাকিব বলেন, পিচে বোলারদের জন্য তেমন সুবিধা ছিল না। তবু তুলনামূলক ভালো বোলিং করেছি আমরা। বাউন্ডারি ছোট ছিল। ফলে ব্যাটিংয়ে সহায়তা পেয়েছি। আমাদের আরও ম্যাচ জিততে হবে। আমরা জানতাম ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের বিশ্বাস ছিল, আমরা পাল্টা লড়াই করতে পারবো।

   

তিনি বলেন, সীমানা ছোট ছিল। এটা ব্যাটিংয়ে সহায়তা করেছে আমাদের। ব্যাটে বল আসছিল। আমি কখনও পেছনে ফিরে তাকাই না। আমরা জয়ের ধারায় থাকতে পারতাম। সেই সামর্থ্য আমাদের ছিল। কিন্তু তা হয়ে উঠেনি, এটাই চরম হতাশার।

   

উল্লেখ্য, চলমান আসরের প্রথম ম্যাচেই জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে এরপর টানা ৬ ম্যাচ হারে তারা। এতে তুমুল সমালোচনার মুখে পড়ে টাইগারররা। অবশেষে কাঙ্ক্ষিত জয় পেলো সাকিব বাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।