Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

অবরোধে গাড়ি পুড়লে ক্ষতিপূরণ দেবে সরকার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অবরোধে গাড়ি পুড়লে ক্ষতিপূরণ দেবে সরকার

অবরোধে গাড়ির ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে সরকার। আগামীকাল শুক্রবার রাজধানীর গাবতলী টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিকদের সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।

 

গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ জ্যেষ্ঠ নেতারা।

   

সরকারের পক্ষে ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কামরুল আহসান. পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পরিবহন নেতাদের অভিযোগ অনুযায়ী, গত রোববারের হরতাল ও অবরোধের প্রথম দুই দিন প্রায় অর্ধশত গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

 

বৈঠকে পরিবহন নেতারা বলেন, ২০১৩ ও ২০১৫ সালের হরতাল-অবরোধে পাঁচ হাজারের বেশি যানবাহন নাশকতার শিকার হয়। আগুন, হামলায় প্রাণ যায় ৯৩ শ্রমিক-চালকের। ওই সময়ে যথাযথ ক্ষতিপূরণ পায়নি পরিবহন খাত। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, এবার প্রাণহানি ও গাড়ির ক্ষয়ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ দেবে।

 

বৈঠক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে পরিবহন নেতারা গাড়ি চলাচল বাড়াতে সড়কে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেন। বিশেষ করে মহাসড়কে রাতে পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচলে ২০১৫ সালের মতো র‌্যাব, পুলিশ বা বিজিবির পাহারা চান। ওসমান আলী সমকালকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।