Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

অবরোধের প্রতিবাদে রাজপথে ইবি ছাত্রলীগের বাইক শোডাউন

admin • 06 Nov 2023, 09:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অবরোধের প্রতিবাদে রাজপথে ইবি ছাত্রলীগের বাইক শোডাউন

দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান অবরোধ কর্মসূচির প্রতিবাদে বাইক নিয়ে ক্যাম্পাস ও মহাসড়কে শোডাউন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় ক্যাম্পাসের দলীয় টেন্ট থেকে বাইক শোডাউন শুরু করে সংগঠনটি।

 

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে পুরো ক্যাম্পাসে বাইক শোডাউন করেন শতাধিক নেতাকর্মী।

   

এ ছাড়াও ঝিনাইদহ অভিমুখে চড়িয়ার বিল ও কুষ্টিয়া অভিমুখে লক্ষীপুর বাজার পর্যন্ত ঘুরে পুনরায় দলীয় টেন্টে এসে সমবেত হন নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় শাহা টনি, আল মামুন, কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয় ও মামুনুর রশিদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

   

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসহ চড়িয়ার বিল ও লক্ষীপুর বাজার পর্যন্ত আমরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছি।

   

বিএনপি জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ দৃষ্টি রয়েছে। অবরোধের নামে যদি কেউ অরাজকতা, আগুন সন্ত্রাস করতে চাই বা মানুষ পিটিয়ে মারার চেষ্টা করে সেটা প্রতিহত করতে আমরা সবসময় রাজপথে আছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।