Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয় এক্সক্লসিভ

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা উপদেষ্টার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা উপদেষ্টার

অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন ফাওজুল কবির।

 

সম্প্রতি তার অধীন মন্ত্রণালয় এবং বিভাগগুলোর সচিবদের কাছে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিবের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন—‘সরকার নির্ধারিত অফিসের সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কোনো ধরনের সম্মানী গ্রহণ করা পরিহার করতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।