Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

অন্ধকারে মহাখালী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অন্ধকারে মহাখালী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুনের ঘটনাকে কেন্দ্র করে মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া আগুনের ঘটনাকে কেন্দ্র করে মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

এদিকে আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত জানা গেছে- ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক অফিস রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে।

 

ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে বলেও জানান এ ফায়ার কর্মকর্তা।

 

এদিকে আগুন লাগার পর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।