Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস পরীক্ষা  বন্ধ ঘোষণা

অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ক'মাস ধরেই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের রয়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারই চূড়ান্ত পর্যায়ে এবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা আগামী পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। এসময় ক্লাস-পরীক্ষা সহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

রোববার (৩০ জুন) দিনব্যাপী কর্মবিরতি পালন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সহ ৩ দফা দাবি নিয়ে ২৫-২৭ জুন ৩ দিন অর্ধদিবস কর্মবিরতি সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি করে আসলেও শিক্ষকদের দাবিদাওয়ার ব্যাপারে এখনো সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসায় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এসময় ১ জুলাই থেকে কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ফেডারেশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবো। এখানে ক্লাস-পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আজকে আমাদের শিক্ষক সমিতির সাধারণ সভা রয়েছে। সেখান থেকে এবিষয়ে আমরা একটি ফর্মাল ঘোষণা দিবো।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা ফেডারেশনের বাইরের কেউ না। ফেডারেশনের সিদ্ধান্ত ই আমাদের সিদ্ধান্ত। ফেডারেশনের সাথে আমাদের সকল শিক্ষক একাত্মতা প্রকাশ করছে এবং কালকে থেকে সর্বাত্মক কর্মসূচি পালিত হবে। আমাদের শিক্ষকদের সেন্টিমেন্ট হলো দাবি না মানলে আরো বড় কি কর্মসূচি ঘোষণা করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।