Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

অনাথদের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অনাথদের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

জামালপুরে অনাথ ও অসহায় ছেলেমেয়েদের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

 

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর রিক্রিয়েশন ক্লাবে অপরাজেয় বাংলাদেশ স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের ৭০ জন ছেলেমেয়ের মধ্যে এই খাদ্য বিতরণ করেন ওই নেতা।

 

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য বিতরণ করা হয়।

 

খাদ্য বিতরণে আরও অংশ নেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, আশরাফ হোসেন তরফদার, সোহরাব হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুজাফর শিসা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মোশায়ের উল ইসলাম রতন, সদর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শফি-উদ-দৌলা চিশতী, সাবেক সদস্য আজিজুর রহমান ডল প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।