Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

admin • 06 Apr 2023, 08:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জোহান হোসেন নামে একটি শিশুর (৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের নিমতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহান টুমচর গ্রামের বড়বাড়ির ঠিকাদার মুক্তার হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, জোহান বাড়ির সামনের রাস্তায় গেলে দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। এতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।