Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের গরিবপাড়া কেদ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নবাবগঞ্জ উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)।

আহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জিন্নাত রহমান (১৩), আজিজার রহমানের মেয়ে মনিরা আক্তার (১৫) এবং সাইদুল ইসলামের ছেলে সাহেদ (২০)।

স্থানীয়রা জানান, গরিবপাড়া কেদ্রীয় জামে মসজিদের সামনে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা চারজন ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হন। পরে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিরামপুর থানার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, এক মোটরসাইকেলে করে চারজন ঘুরতে যাচ্ছিল। যাওয়ার সময় অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। আহত হয় আরও তিনজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।