Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

অটোচালকের হাতুড়িপেটায় মোটারসাইকেল চালকের ভাঙল ৫ দাঁত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অটোচালকের হাতুড়িপেটায় মোটারসাইকেল চালকের ভাঙল ৫ দাঁত

রাজশাহীতে এক অটোরিকশা চালকের হাতুড়িপেটায় মোটরসাইলেক চালকের পাঁচটি দাঁত ভেঙে গেছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর বর্ণালী মোড়ে এই ঘটনা ঘটে।

মো. রুবেল নামের ভুক্তভোগী মোটরসাইকেল চালক বলেন, ‘বেলা ১১টার দিকে বিলশিমলা থেকে বর্ণালী মোড় হয়ে রেলগেটের দিকে আসছিলাম। এসময় একটি অটোরিকশা আমার বাইকে থাকা আরোহী স্ত্রীর পায়ে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। অটোরিকশার চালক মো. মুন্নাকে ধরে চাপা দেওয়ার কারণ জিজ্ঞেস করা হয়।

 

এসময় দু’পক্ষের বাক–বিতণ্ডা শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে অটোরিকশা চালক মুন্না অটোতে থাকা হাতুড়ি দিয়ে আমার মুখের ওপর আঘাত করতে থাকে। এসময় আমার নিচের পাটির অন্তত ৫টি দাঁত ভেঙে যায়।’

রাজশাহী মহানগর ট্রাফিকের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘অটোরিকশা চালকের কাছ থেকে হাতুড়ি ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তাদের দুজনকেই বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। অভিযোগ দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।