Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অজ্ঞাত কিশোরের রক্তমাখা মরদেহ উদ্ধার

admin • 15 Dec 2023, 07:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অজ্ঞাত কিশোরের রক্তমাখা মরদেহ উদ্ধার

বাগাতিপাড়ায় অজ্ঞাত (১৭) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন মালঞ্চি রেল ব্রিজের নিচে বড়াল নদীর পাড় থেকে রক্তমাখা লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, সকালে হাঁটতে বের হওয়া কয়েকজন লোক ওই কিশোরকে ব্রিজের নিচে পড়ে থাকতে দেখতে পান।

   

কিশোরের পরনে নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট, হুডি ও ব্লু রঙের গেঞ্জি রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।

   

ওসি নান্নু খান বলেন, ট্রেনের ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।