Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অচেনা প্রাণীর আক্রমণে আহত ১২, আতঙ্কে এলাকাবাসী

admin • 14 Dec 2023, 07:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অচেনা প্রাণীর আক্রমণে আহত ১২, আতঙ্কে এলাকাবাসী

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক অচেনা প্রাণীর আক্রমণে নারী-পুরুষ সহ ১২ জন আহত হয়েছে। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলার সাধুপুর ও দুই নং চর এলাকায় দুপুরে ও রাত সাড়ে ৭ টার দিকে 'অচেনা'প্রাণীর আক্রমণে ১২ নারী-পুরুষ দুই গরু আহত হয়।

হিংস্র প্রাণীটির আক্রমণের শিকার হওয়ার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। লাঠি হাতে নির্ঘুম রাত কাটে এলাকাবাসীর। প্রাণীটির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি কেউ।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে জামালপুর সদর জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছে বাসায় ফিরেছেন আহতরা। আহতরা হলেন, উপজেলার ২নং চর এলাকার আবু তালেব (৩৫), রোকেয়া বেগম (৩৫),ইদ্রিস আলী (৫০),আজিম (১৩),লাল বাদশা (৪৫) সাধুপুর এলাকার জুব্বার শেখ (৪৫),রাসেল রানা( ২২),স্বপন মিয়া (১১),রহিমা বেগম (৩৫),সুজানা বেগম (৩৫),আছি বেগম (৫০),ফকির শেখ (৬০)

 

স্থানীয়রা জানায় ,'দুই নং চর এলাকায় দুপুর ২ টা থেকে হঠাৎ করেই ভুট্টা ক্ষেত থেকে একটি 'অচেনা 'প্রাণী বের হয়ে আক্রমণ শুরু করে। প্রাণীটি দুই নং চর এলাকায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এতে ওই প্রাণীর সামনে যে পড়েছে তাকেই আক্রমণ করেছে।

 

এদিকে রাত সাড়ে সাতটার দিকে সাধুপুর এলাকায় অচেনা প্রাণীটি দৌড়াদৌড়ি শুরু করে। এক পর্যায়ে প্রাণীটি একটি বাড়ির গোয়াল ঘরের ভিতরে ঢুকে পড়ে। গোয়ালঘর থেকে বের হয়ে ঘরের ভিতরে ঢুকে দুজনকে আক্রমন করে। পরে ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আরো কয়েকজনকে আক্রমণ করে।

 

হিংস্র প্রাণীটির আক্রমণে আহত সাধুপুর এলাকার রাসেল বলেন,' সন্ধ্যার পরে পরেই কাজ শেষ করে আমারা তিন জন এক সাথে বাড়ি দিকে যাচ্ছিলাম। আমি তিনজনের মধ্যে ছিলাম। পেছনে থেকে আমার পায়ের কামড়ে দেয়। এ সময় মুখে ও পেটে আঁচড় দিয়ে আহত করে। প্রাণীটিকে ঠিক চিনতে পারিনি। আমার পরনে দুইটা প্যান্ট ছিল তাঁর উপর দিয়ে কামড় দিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলছে।

আহত সুজানা বেগম বলেন,'নামাজ পড়তে বসেছি, নামাজ প্রায় শেষ। এ সময় ঘরের ভিতরে ওই প্রাণীটি ঢুকে পড়ে। আমি ভাবছিলাম অন্য কোন কিছু। এরমধ্যে আমাকে এসে কামড় শুরু করে। আমি ঠিকমতো ফেরাতেও পারিনি এর আগেই কামড় দিয়ে চলে যায়।

 

স্থানীয়রা বলছেন,'প্রাণীটি দেখতে অনেকটা শিয়ালের মতো। মাথা ও লেজ ছোট । হঠাৎ করে প্রাণীটি বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। তাঁর সামনে যে পড়েছে তাকেই কামড় দিয়েছে। ঘটনার পরে রাতে আতঙ্কে ছিল সবাই। সাড়ারাত সবাই যার যার ঘরে লাঠি সোটা নিয়ে সারারাত বসেছিল। এলাকায় আতঙ্কে রয়েছে লোকজন। এটি ঝোপ-জঙ্গল, ভুট্টার জমি থেকে হঠাৎ বেরিয়ে আক্রমণ করে।

 

এ বিষয়ে শেরপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুঞ্জুরুল ইসলাম বলেন,'এ ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম লুৎফর রহমান বলেন,'এই ঘটনাটি আমি ফেসবুকে দেখেছি, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগকে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।