Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

admin • 05 Jan 2026, 06:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিশাল গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ৭ম এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে e Application আহ্বান করা হচ্ছে।

স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ এবং কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

  আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ : ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।   শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী : পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।