Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৫.৩ মাত্রার ভূমিকম্পে কাপল সারাদেশ

admin • 02 Oct 2023, 09:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৫.৩ মাত্রার ভূমিকম্পে কাপল সারাদেশ

বাংলাদেশে ফের আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে।

বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর চার দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

তারও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।