Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

৪৯ ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

admin • 05 Sep 2023, 10:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৪৯ ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

শ্যামলী পরিবহনের সঙ্গে রাজবাড়ী বাস মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল ৪৯ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়।

বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন।

এর আগে শ্যামলী পরিবহনের সঙ্গে রাজবাড়ী বাস মালিক গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন গত রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাজবাড়ী থেকে বাস বন্ধ করে দেয়।

জানা গেছে, শ্যামলী পরিবহন ঢাকা থেকে রাজবাড়ী রুটে রাতে দুটি বাস চালাতো। এতে রাজবাড়ী বাস মালিক গ্রুপের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ২ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় একটি ট্রিপ নিয়ে আসে। যে কারণে রাজবাড়ী বাস মালিক গ্রুপ ওই বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠায়।

 

এরপর সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রাজবাড়ীর বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাসের সকল কাউন্টার বন্ধ করে দেই।

 

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন বলেন, শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে আজ আমরা রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মিটিং করেছি।

 

তারা শ্যামলী পরিবহনের সাথে কথা বলে সমন্বয় করে আমাদের বাসগুলোকে ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আজ রাত ৯ টা থেকে ৪৯ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।