Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে তিন বাসে আগুন

admin • 11 Nov 2023, 09:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে তিন বাসে আগুন

বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা এক দফা দাবিতে চতুর্থ দফা অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আরামবাগে নটরডেম কলেজের সামনে ও গাবতলী বাস স্ট্যান্ডের সামনে পৃথক দুইটি বাসে আগুন দেওয়া হয় । এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

রাত ৮.২০ মিনিটে রাজধানী ঢাকার আরামবাগে নটরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন এবং ৮.৩০ মিনিটে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

   

খবর পেয়ে আরামবাগে নটরডেম কলেজের সামনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ড এর সামনে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার স্টেশনের দুইটি করে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

   

এর আগে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি।

   

এদিকে রাত পোহালেই শুরু হচ্ছে, চতুর্থ দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধ। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যপী বিএনপি-জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট সহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলো পালন করবে এই কর্মসূচী।

   

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে গেলে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা এবং ৭ নভেম্বর একদিন বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচী পালন করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।