Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৪ বছরের সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

admin • 16 Jul 2024, 08:01 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৪ বছরের সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশুসন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার সন্ধ্যায় উপজেলার বাগজানা রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহার গ্রামের মুনির ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (২৫) ও তার শিশুসন্তান সিফাত (৪)।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বাগজানা রেলগেটের পাশে ৪ বছরের শিশুটিকে নিয়ে তার মা রেললাইনের ওপর অপেক্ষা করছিলেন। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে নিয়ে তার মা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ যায়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

 

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানা পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।