Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

৩১ জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষা স্থগিত

admin • 24 Jul 2024, 08:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৩১ জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষা স্থগিত

আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করেছে কমিশন। গত ২২ জুলাই পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এক ক্ষুদে বার্তায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা (জুন-২০২৪), নন-ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক বা সাঁটলিপি পরীক্ষা ও মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।