Thursday, 3 September 2026
শিরোনাম
ধর্ম

২৯ জুলাই পবিত্র আশুরা

admin • 18 Jul 2023, 09:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২৯ জুলাই পবিত্র আশুরা

দেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ২৯ জুলাই দেশে পবিত্র আশুরা পালিত হবে।

আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল বুধবার পবিত্র জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে।

 

আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।