Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত

admin • 18 Jul 2024, 06:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত

চলমান পরিস্থিতিতে আরো তিনদিনের (২১, ২৩ ও ২৫ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।   এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।