এক্সক্লসিভ
জাতীয়
২৪ ঘণ্টায় ডেঙ্গুর নতুন রেকর্ড
admin
• 21 Aug 2022, 02:58 PM
• পঠিত 1 বার
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১১৬ জন ঢাকা এবং বাকিরা ঢাকার বাইরের।
রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে তথ্য থেকে ডেঙ্গু আক্রান্তের এ খবর জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত এতো রোগী একদিনে পাওয়া যায়নি। এর আগে গত বছরের ২৬ আগস্ট একদিনে আক্রান্ত হয়েছিলেন ১২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৮২০ জন।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত চার হাজার ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন চার হাজার সাত জন।
মিরর/ হিমেল
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





