Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর ফিচার

২০ টাকার জন্য স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

admin • 14 Jan 2023, 09:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২০ টাকার জন্য স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

সাভারের ধামরাই উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর যৌনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। সোমবার (২২ জুলাই) মধ্যরাতে সোমবাগ ইউনিয়নের কংসপট্টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীর স্বজনরা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী স্বামীর নাম ইউসুফ আলী (২৭)। তিনি ধামরাই উপজেলার সোমভাগের কংসপট্টি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। তার স্ত্রী পারভীন (২৪) একই গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়া ওরফে আইচান বেপারির মেয়ে। পারভীন স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন। পাঁচ বছর আগে ভালোবেসে বিয়ে করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। সোমবার কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হন স্ত্রী। পথিমধ্যে স্ত্রীর সঙ্গে দেখা হয় তার। কিন্তু স্ত্রীর সঙ্গে কোনো কথা না বলে দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসেন স্বামী। কিছুক্ষণ পর বাড়ি এসে স্ত্রীর মোবাইলটি নিয়ে যান স্বামী। এতে রাগ করে বাবার বাড়ি চলে যান পারভীন।

 

এ ঘটনার পর স্বামী বাসায় ফিরে পারভীনকে দেখতে না পেয়ে আত্মীয়দের বাসায় খোঁজ নেন। কিন্তু কোথাও স্ত্রীকে খুঁজে পাননি স্বামী। রাত ১০টার দিকে পারভীন বাসায় আসলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। এতে ইউসুফের যৌনাঙ্গের এক তৃতীয়াংশ কেটে যায়।

 

এ সময় স্বামী চিত্‍কার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। ঘটনার পরপরই পারভীন পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় ইউসুফকে প্রথমে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিত্‍সকরা তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

এ বিষয়ে ইউসুফ বলেন, ওর (পারভীনের) মোবাইলে ২০ টাকা ব্যালেন্স ছিল। কথা বলে ব্যালেন্স শেষ করেছি। এটাই আমার অপরাধ! আমি এই অন্যায়ের বিচার চাই। ওর সঙ্গে আর সংসার করবো না। তার যৌনাঙ্গে ৬টি সেলাই পড়েছে বলে জানান তিনি।

 

ভুক্তভোগীর বরাত দিয়ে ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, পারভীনের মোবাইলে ২০ টাকা ব্যালেন্স ছিল। দোকানে আড্ডা দেয়ার সময় সেই টাকা খরচ করে ফেলেছিলেন স্বামী। এটাই স্বামীর অপরাধ। মূলত এটা নিয়েই তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। সেখান থেকে এ ঘটনার সূত্রপাত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ওই গৃহবধূকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।