Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

১৮ মাসে পবিত্র কুরআনে হাফেজা হলেন ১২ বছরের সুম্মিয়া

admin • 18 Jan 2024, 09:52 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১৮ মাসে পবিত্র কুরআনে হাফেজা হলেন ১২ বছরের সুম্মিয়া

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শুকুর আলম শুভর মেয়ে ১২ বছর বয়সি সুম্মিয়া আলম সারা ১৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হয়েছেন।

 

সুম্মিয়া আলম সারা হাজীগঞ্জ উপজেলার পৌর মকিমাবাদ ৪নং ওয়ার্ড কাশারিবাড়ির বাসিন্দা। সুম্মিয়া হাজীগঞ্জ যিন-নুরানি মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।

 

সবার দোয়া চেয়ে শুকুর আলম শুভ জানান, মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। আল্লাহতায়ালা যেন তাকে কুরআনের খেদমত করার এবং পবিত্র কুরআনের বাণী মানুষের নিকট পৌঁছাতে পারে সেই তৌফিক দান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।