Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০-৩১ ডিসেম্বর

admin • 14 Nov 2022, 01:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০-৩১ ডিসেম্বর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ৩০ ডিসেম্বর সকাল ১০টায় স্কুল ও ৩১ ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা হবে।

সোমবার এনটিআরসিএ পরিচালক তাহসিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করেন। ঐ বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২৬ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হয়।

 

সেই সময় এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেছিলেন, আমরা চেষ্টা করছি ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা নেয়ার। সেভাবেই এগোচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে আগে নিয়োগের কাজ শেষ করতে বলা হয়েছে। এখন মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ডিসেম্বরের শেষ সপ্তাহেই পরীক্ষা আয়োজন করতে পারব।

 

চলতি বছরের এপ্রিলে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে এনটিআরসিএ’র জটিলতা নিরসনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। অফিস স্পেসের জটিলতা নিরসন ও সিস্টেম অ্যানালিস্ট নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করেন এনটিআরসিএ’র কর্মকর্তারা। এ জটিলতাগুলো নিরসনেরও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।