Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় শিক্ষা

১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু, কোচিং সেন্টার বন্ধ থাকবে ৪৩ দিন

admin • 08 Aug 2023, 04:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু, কোচিং সেন্টার বন্ধ থাকবে ৪৩ দিন

আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ বিষয়ে সকালে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। চেয়ারম্যানের দাবি, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।