Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

১৪ বছর সাজায় ৯ বছর পলাতক, অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার

admin • 06 Feb 2024, 07:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১৪ বছর সাজায় ৯ বছর পলাতক, অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

অস্ত্র মামলায় আদালত থেকে জামিন পেয়ে চলে যান আত্মগোপনে। নাম বদল করে কাজ নেন ভাংরীর দোকানে। তবুও শেষ রক্ষা হলোনা। অবশেষে অস্ত্র মামলার পলাতক আসামিকে যৌত অভিযান চালিয়ে গ্রেফতার করেছে কুষ্টিয়া র‍্যাব -১২, সিপিসি -১।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় তাকে ফরিদ জেলার কোতয়ালী থানাধীন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ লালন হোসেন (৩৫) কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের শুকুর আলীর ছেলে। তাকে আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বিকেল ৪ টায় প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ১২, সিপিসি -১ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ।

তিনি জানান, ২০১৫ সালের মে মাসে কুমারখালীর বাগুলাট ইউনিয়নের মনোহরপুর গ্রামের আনার ডাক্তারের বাঁশ বাগানের মধ্যে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে গ্রেফতার হন মোঃ লালন হোসেন। এঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৫, তাং- ২১ মে ২০১৫, ধারাঃ-১৮৭৮ সালে অস্ত্র আইনের ১৯-এ, জিআর-৪২/১৫। উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ কুষ্টিয়ার বিচারক আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

তিনি আরো জানান, মামলায় আটক হওয়ার পর প্রায় ৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান মোঃ লালন হোসেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। জামিনের পর থেকে ফরিদপুর চলে যায় এবং সেখানে তিনি ভাঙ্গারীর দোকানে দৈনিক দিন মজুরি হিসেবে কাজ করে এবং নিজের পরিচয় গোপন রেখে তাকে ' আপন ' নামে পরিচয় দিয়ে পলাতক অবস্থায় বসবাস করে। উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ দিকনির্দেশনায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প র‌্যাব-১২ এবং র‌্যাব-১০, সিপিসি-৩ এর যৌথ অভিযানে সকাল সাড়ে ৮ টায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।