Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৩৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া

admin • 04 Jan 2026, 11:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১৩৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের শেষ অ্যাশেজ টেস্টে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্বাগতিক দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টের একাদশ নির্বাচনেই সবাইকে অবাক করে দেয় অস্ট্রেলিয়া।

 

রোববার (৪ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে মাঠে নামার আগেই আলোচনার মূল বিষয় হয়ে ওঠে অস্ট্রেলিয়ার একাদশ। ঐতিহ্যবাহী এসসিজি স্পিনারদের সহায়ক উইকেট হিসেবে পরিচিত হলেও এই ম্যাচে কোনো বিশেষজ্ঞ স্পিনার না খেলানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। 

দলে থাকা ডানহাতি অফস্পিনার টড মারফিকে শেষ পর্যন্ত একাদশের বাইরে রাখা হয়। এর মাধ্যমে ১৩৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কোনো স্পিনার ছাড়াই খেলতে নামল অস্ট্রেলিয়া। তথ্য এনডিটিভির।

সিডনিতে প্রথম দিনে অবশ্য দাপট দেখিয়েছে বৃষ্টি। খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়লেও শেষদিকে দাপট দেখান জো রুট ও হ্যারি ব্রুক। তাদের ১৫৪ রানের দারুণ জুটিতে ভর করেই ৩ উইকেটে ২১১ রান নিয়ে দিন শেষ করে ইংলিশরা। ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। খারাপ আলো ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।