Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১২৩ টাকার বেশি দামে ব্যাংকগুলোকে ডলার না কেনার নির্দেশ

admin • 25 Dec 2024, 01:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১২৩ টাকার বেশি দামে ব্যাংকগুলোকে ডলার না কেনার নির্দেশ

দেশের ব্যাংকগুলো ১২৩ টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলোকে একই রকম নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও। ডলারের ক্রয়মূল্য ১২৬-১২৭ টাকায় ওঠার পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো।

 

ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধের নির্দেশার পর ডলারের বাজার অস্থির হয়ে উঠেছে। কিছু ব্যাংক ১২৬-১২৭ টাকায় ডলার কেনায় বাজারে বিক্রয়মূল্য বেড়ে যায়। এ পরিস্থিতিতে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকগুলো নিজেরা সিদ্ধান্ত নেয় ১২৩ টাকার বেশি দামে ডলার না কেনার।

 

এমন সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৪ টাকা ৫০ পয়সা দরে প্রবাসী আয়ের ডলার কেনে। ফলে দাম আবার কমতে শুরু করেছে।

 

সংশ্লিষ্টরা জানান, রিজার্ভ বাড়াতে বাজার থেকে প্রচুর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে আগের বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া সম্প্রতি বিপিসি, পেট্রো বাংলা, সিভিল এভিয়েশনসহ সরকারের বিভিন্ন আমদানির চাপ ছিল। সবমিলিয়ে ডলারের দর অনেক বেড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।