Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১১ দিনের ছুটিতে শেষ,শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

admin • 20 Oct 2024, 09:38 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১১ দিনের ছুটিতে শেষ,শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

টানা ১১ দিনের ছুটিতে শেষে আজ রোববার খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিন ও সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিনের ছুটি কাটিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর পর্যন্ত। এরপর আরো দুইদিন (শুক্র ও শনি) বন্ধ থাকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, ১১ দিনের ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ। সব অভিভাবককে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর বার্তা দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু মৌসুম হওয়ায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।