Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

১১ তলা থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

admin • 22 Jan 2024, 04:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১১ তলা থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ১১তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের নিহত হয়েছেন।

 

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। নিহত ফিরোজা বেগম অবসরপ্রাপ্ত চক্ষু চিকিৎসক ছিলেন। ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ করেই তিনি ভননের ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোদ উঠলে তিনি ছাদে হাটাহাটি করতে যেতেন বলেও জানান তারা।

 

নিহতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস জানান, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল গফফার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধরণা করা হচ্ছে। মরদেহ ময়নতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।