Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

১০ ফুট মাটির নীচ থেকে পরকীয়া প্রেমিকের লাশ উদ্ধার

admin • 11 Aug 2023, 07:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১০ ফুট মাটির নীচ থেকে পরকীয়া প্রেমিকের লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে পরকীয়া প্রেমের জেরে প্রেমিককে হত্যা করে লাশ ১০ ফুট মাটির নীচে পুঁতে রেখে ছিল ঘাতক প্রেমিকা। পরে মোবাইল ফোন লোকেশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব ও পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করে প্রেমিকের লাশ।

শুক্রবার বিকেল চার টার দিকে উপজেলার জলন্দা গ্রামের প্রেমিকা হোসনে আরা বেগমের বাড়ির টিউবওয়েল এর পাশে ১০ ফুট গভীরের মাটি সরিয়ে উদ্ধার করা হয় প্রেমিক শাহিন শাহ (৪৫ ) এর মৃতদেহ। এ ঘটনায় হোসনে আরা বেগম (৪০) কে আটক করেছে পুলিশ।

শাহিন শাহ নাটোর সদর উপজেলার কাপুড়িয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামের মোজাহার শাহের ছেলে। তিনি পেশায় একজন আদালতের মহুরী (আইনজীবি সহকারী)।

জানা যায়, স্বামী প্রবাসে থাকার সুযোগে তিন সন্তানের জননী হোসনে আরার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে শাহিন শাহ। গত ৬ মাস ধরে এ সম্পর্ক চলছিল। কিন্তু গত ৯ আগস্ট রাতের কোন এক সময় প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় প্রেমিক শাহিন শাহকে। পরে লাশ টিউবওয়েলের পাশে ১০ ফুট গর্ত করে পুঁতে রাখা হয়।

এদিকে শাহিন শাহের কোন খোঁজ না পাওয়ায় নাটোর সদর থানা ও র‌্যাব-৫ কার্যালয়ে এজাহার দায়ের করে তার পরিবারের লোকজন। পরে মোবাইল ফোন লোকেশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব এর সদস্যরা হোসনে আরার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে হত্যার ঘটনা স্বীকার করে সে। পরে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে র‌্যাব ও পুলিশ।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ঘাতক ওই নারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই নারীকে হত্যার কাজে সহযোগিতাকারী আরও দুইজনকে আটক করার জন্য পুলিশ অভিযানে নেমেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।