Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে আ.লীগ

admin • 02 Dec 2023, 08:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে আ.লীগ

রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে।

   

শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

   

এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর (রোববার) বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

   

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।