Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

admin • 29 Nov 2022, 05:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহিঃবিভাগের কাউন্টার থেকে টিকিট কাটেন তিনি।এসময় প্রধানমন্ত্রীকে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা অভ্যর্থনা জানান।

চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করার সময় বহিঃবিভাগের নার্স, রোগী ও হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।